সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

এস এস সি ও সমমানের পরীক্ষায় নাগরপুরে অনুপস্থিত ১৭

  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: সারাদেশের ন্যায় নাগরপুরে শুরু হয়েছে এস এস সি ও সমমানের পরীক্ষা। সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার আটটি ভেন্যুতে শান্তিপূর্ণ পরিবেশে এস এস সি, দাখিল ও ভোকেশনাল থেকে ২৮১৯ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহন করছে। কিন্তু পরীক্ষার প্রথম দিনেই ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর নাগরপুর উপজেলা থেকে এস এস সিতে ২১৭৪ জন, ভোকেশনালে ২৯১ জন ও মাদ্রাসা থেকে ৩৫৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। কিন্তু প্রথম দিনের পরীক্ষায় এস এস সিতে ০৭ জন, ভোকেশনালে ০৩ জন ও মাদ্রাসায় ০৭ জন সহ মোট ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত রয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর উপজেলার বেশ কয়েকটি পরীক্ষা ভেন্যু পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম সাংবাদিকদের বলেন, পরীক্ষা সুুষ্ঠ, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme