সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঐতিহাসিক ৭ মার্চে অন্ধকারে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ

  • আপডেট : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৮১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হচ্ছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সরকারী দপ্তর গুলো আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।

তবে ব্যাতিক্রম ঘটেছে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগে। সড়ক ও জনপথ বিভাগ টাঙ্গাইলের নির্বাহি প্রকৌশলীর কার্যালয়ের পুরোটাই কার্যত অন্ধকার অবস্থা বিরাজ করছে। অথচ এ অফিসের পাশেই গনপুর্ত বিভাগ বর্ণিল আলোয় সজ্জিত করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের কাছে পানি উন্নয়ন বোর্ডের অফিসটিও জাকজমকপুর্ন আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চ পালনে জেলার সরকারী দপ্তরগুলো বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হলেও টাঙ্গাইলে সড়ক ও জনপথ বিভাগ তা থেকে বিরত রয়েছে কেন এর উত্তর পাওয়া যাচ্ছেনা।

এ ব্যপারে জানতে চেয়ে মুঠোফোনে বারবার নির্বাহী প্রকৌশলী ওয়ালীউল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

তবে সড়ক ও জনপথ বিভাগের এসডি আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানিনা। আমি মির্জাপুর উপ-বিভাগীয় অফিসে দায়িত্ব পালন করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme