সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ওরশ কে কেন্দ্র করে মধুপুর ছোলাইমানিয়া মাজার ভাংচুর ও লুটপাট

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ১০৮৮ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান মধুপুর : ওরশ মাহফিল কে কেন্দ্র করে মধুপুর কুড়াগাছা ইউনিয়নের মোমিনপুর ছোলাইমানিয়া মাজার শরীফ ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা।

এ ঘটনায় মাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংর্ঘষের আংষ্কা করছে এলাকাবাসী।

বুধবার সন্ধ্যায় বাংলা ভাইয়ের সদস্য স্থানীয় মুফতী রফিকুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ কমিটির।

মাজার কমিটির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক এমদাদুল হক ভূইয়া, মাজারের খাদেম জুলহাস উদ্দিন সহ আরো অন্যান্য সদস্য ও স্থানীয়রা জানায়, মাজারে প্রতিবছরের ন্যায় এবারও ওরস মাহফিলের অয়োজন করা হলে বুধবার ওরস শুরু হয়।

এসময় সন্ধ্যায় বাংলা ভাইয়ের সদস্য স্থানীয় মুফতী রফিকুল ইসলামের নেতৃত্বে এলাকার মজনু, হবিবর রহমান, আনছের আলী শেখ, জামাল শেখ, রেজাউল করিম সহ একদল সন্ত্রাসী সন্ধ্যায় মাজার শরীফের ঘর,দানবাক্র সহ সকল কিছু ভাঙ্গচুর করে লুট পাট করে নিয়ে যায়।

মোমিনপুর এলাকার হাফিজুর রহমান, রফিকুল, রিপন, দুলাল , রহিমা সহ মাজারের আশেকান সহ ভক্তবৃন্দরা এঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যাক্তিদের শাস্তির দাবী জানান।

এঘটনায় মধুপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে মাজার কমিটির সভাপতি মোজাম্মেল হক জানিয়েছেন।

মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু ও কুড়াগাছা ইউপি চেয়ারম্যান ফজলুল হক বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল ছোলাইমানিয়া মাজার পরিদর্শন করেন।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আহমেদ পলি তিনি জানান, বিষয়টি আমার জানা নেই, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme