সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কবি বুলবুল খান মাহবুবের ৮০তম জন্মদিন পালন

  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৭১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ষাটের দশকের অন্যতম কবি বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুবের ৮০তম জন্মদিন শুক্রবার পালিত হয়েছে।

এ উপলক্ষে ঘাটাইল সাহিত্য পরিষদ কবির টাঙ্গাইল শহরের মেইন সড়কের বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে কবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, জাতীয় সংসদ সদস্য আতাউর রহমান খান ও ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক, ঘাটাইল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক আযাদ কামাল প্রমুখ। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে কবিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে অতিথিদের নিয়ে কবি বুলবুল খান মাহবুব জন্মদিনের কেক কাটেন। শেষে কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme