সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

করটিয়ায় ওয়াজেদ আলী খান পন্নীর ৮৭তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৩১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:  টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় উপমহাদেশের বিখ্যাত জমিদার আটিয়ার চাঁদ খ্যাত ওয়াজেদ আলী খান পন্নী ওরফে চাঁদ মিয়ার ৮৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার(২৫ এপ্রিল) দিনব্যপী নানা কর্মসুচীর মধ্যে দিয়ে এ মৃত্যুবার্ষিকী পালন করেন করটিয়াবাসী। দিনের কর্মসুচীর মধ্যে ছিলো শোকর‌্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও হাজার-হাজার ভক্তদের মাঝে তোবারক বিতরণ।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে করটিয়ার বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যানার নিয়ে চাঁদের মাজারে আসতে শুরু করে নানাশ্রেনী পেশার লোকজন। মাজারে এসে তারা দোয়া প্রার্থনা করেন। পরে প্রয়াত জমিদার চাঁদ মিয়ার স্বরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোকর‌্যালী ও আলোচনা সভায় সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সা’দত কলেজের অধ্যক্ষ সুব্রত নন্দী, সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু, চাঁদ মিয়া পরিবারের সদস্য ও করটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলী খান পন্নী ওরফে টিপু পন্নী, করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম, সাধারণ সম্পাদক ইব্রাহীম আনছারী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিকদার, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল, সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক সাইমন তালুকদার রাজীব, ছাত্রলীগ নেতা মো. রতন মিয়া মমিতুল ইসলাম প্রমি ও রিফাত খান রানা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা করটিয়ার জমিদার ওয়াজেদ আলী খান পন্নী ওরফে চাঁদ মিয়ার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, চাঁদ মিয়া এই অঞ্চলের শিক্ষা বিস্তারে ১৯২৬ সালে তার পিতামহ সা’দত আলী খান পন্নীর নাম অনুসারে সা’দত কলেজ স্থাপন করেন। ১৯১৯ সালে করটিয়া হাফেজ মাহমুদ আলী খান হাইস্কুল ও তার স্ত্রীর নাম অনুসারে রোকেয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি তার জমিদারী ২০ শতাংশ আয় শিক্ষা বিস্তার ও জনকল্যাণমুলক কাজের জন্য ব্যায় করতেন। আটিয়ার চাঁদ খ্যাত এই জমিদার ১৯৩৬ সালে মৃত্যুবরণ করেন।

এছাড়াও বাদ জোহর করটিয়া জমিদার বাড়ী জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme