করটিয়ায় সামাজিক উদ্যোগে দুইশ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ১১০০ বার দেখা হয়েছে।
tangail-pratidin

ইমরুল হাসান বাবু: টাঙ্গাইল সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়া ইউনিয়নের মাদারজানী গ্রামে সামাজিক উদ্যােগে কর্মহীন ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (০৫ এপ্রিল) সকালে মাদারজানী স্কুল ঘরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীতে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, করটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল, ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.শফিকুল ইসলাম শফি, আওয়ামীলীগ নেতা পল্লাদ ঘোষ, মন্টু ঘোষ সমাজ সেবক রেজাউল করিম রেজা, মোস্তফা মুরাদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

এর আগে করোয়ায় মুক্তি লাভের জন্য পরম করুনাময় আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme