সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

করোনায় মৃত্যু সাবেক যুগ্ম-সচিব সখীপুরের বাসিন্দা

  • আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. খলিলুর রহমান মিঞা (৭৫) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস পূর্বপাড়া গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬ টায় বাংলাদেশ কুয়েত মৈত্রী সম্মিলিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, মো. খলিলুর রহমান মিঞা ঈদুল আযহার দিন রাতে করোনার উপসর্গ নিয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে বাংলাদেশ কুয়েত মৈত্রী সম্মিলিত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৬টায় তিনি মারা যান।

তার এক ছেলে আমেরিকা থেকে আসলে আগামি ৫ সেপ্টেম্বর পারিবারিক গোরস্থানে স্বাস্থবিধি মেনে দাফন করা হবে।

তার মৃত্যুতে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত সিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু,

ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপপা, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme