সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

করোনায় ১ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৭৫, ৩য় দিনের লকডাউন চলছে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৬৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় আজ বৃহস্পতিবার ৩য় দিনের লকডাউন চলছে। জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর বিধি নিষেধের কারনে শহরের মার্কেট ও বিপনী বিতান গুলো বন্ধ রয়েছে। তবে সাধারণ লোকজনের মধ্যে লকডাউন মানতে অনিহা দেখা গেছে। বিভিন্ন অজুহাতে লোকজন ঘর থেকে বের হচ্ছে। সেই সাথে শহরে ব্যাটারী চালিত অটোরিক্সা ও ইজি বাইক চলাচল করছে।

অন্যদিকে টাঙ্গাইল জেলায় গত ২৪ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যুসহ নতুন করে আরো ১৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় শনাক্তের হার শতকরা ৩৫ দশমিক ২৮ ভাগ।

আক্রান্তদের মধ্যে, টাঙ্গাইল সদর ৮০, দেলদুয়ার ৯, সখীপুর ৩, মির্জাপুর ১৪, বাসাইল ৫, কালিহাতী ২৩, ঘাটাইল ১৫, মধুপুর ৯, ভূঞাপুর ১২ ও গোপালপুর উপজেলায় ৫ নিয়ে মোট ১৭৫ জন। মোট ৪৯৬ টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়। জেলায় মোট করোনা রোগী ৬ হাজার ৭১৯জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৪৩৮জন। মোট মৃত্যু বরন করেছেন ১০৫ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সর্বমোট ৪২২ জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩০৩ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৬৫ জন। বর্তমানে টাঙ্গাইল জেনালে হাসপাতালে আইসিইউ বেডে ৫ ও জেনারেল বেডে ২১জন। অন্যদিকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ৬ ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনসহ জেলায় সর্বমোট ৩৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme