সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কাউন্সিলর হুমায়নের নিজস্ব অর্থায়নে মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার

  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৯৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ হেল ওয়ারেস হুমায়নের ব্যক্তিগত অর্থায়নে শহরের আমিন বাজার এলাকায় নিজ বাস ভবনের সামনে শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও বয়স্কদের মাঝে ঈদ উপহার দেয়া হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আতিকুল ইসলাম।

এসময় কাউন্সিলর আব্দুল্লাহ হেল ওয়ারেস হুমায়নের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা ও জেলা কৃষক লীগের সভাপতি জহিরুল ইসলাম মাষ্টার, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা এ এম শামিম খান ও সদর উপজেলা যুব লীগের সভাপতি আবু সায়েম বিপ্লব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme