সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কাঠের গুঁড়ি রেললাইনে, ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর সিরাজগঞ্জের পশ্চিম পাড়ে সেতু ওপর কাঠ বোঝাই একটি ট্রাক উল্টে রেললাইনের কাঠের গুঁড়ি ছিটকে পড়ে ঢাকা-উত্তরবঙ্গের সাথে ৩ ঘণ্টা ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাত ১ টা ৩০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০ টা ২০ মিনিটের দিকে সেতু পশ্চিম পাড়ের ২১ নং পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে এ বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী কাঠের গুঁড়িবাহী একটি ট্রাক সেতুর ২১ নম্বর পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে কিছু কাঁঠের গুড়ি রেললাইনের ওপর ছিটকে পড়ে। ফলে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে এ বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, রাত সাড়ে ১০ টায় একটি ট্রাক উল্টো রেললাইনের ওপর কাঠের গুঁড়ি পড়ে সেতু পূর্ব পাড়ে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন ৩ ঘণ্টা আটকে থাকে। পরে পুলিশ ও সেতু কর্তৃপক্ষের লোকজন কাঠ সরিয়ে নিয়ে রাত ১ টা ৩০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme