সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালবেলার কালিয়াকৈর প্রতিনিধি মনিরুজ্জামান নিখোঁজ থানায় জিডি

  • আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৬৬৯ বার দেখা হয়েছে।

গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি :  দৈনিক কালবেলার গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি ও কালিয়াকৈর শাহীন স্কুলের পরিচালক মনিরুজ্জামান নিখোঁজ। 

তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের কামার কুমুল্লী গ্রামের আঃ সালামের ছেলে।

গতকাল মঙ্গলবার সকালে  সে নিরঞ্জন সরকারের  মালিকানাধীন ভাড়ায় চালিত প্রাইভেটকারে ( রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১৯-১৯৭৮) নিজ বাসা থেকে ঢাকার উদ্দ্যেশে বের হয়ে নিখোঁজ হন।

তার স্ত্রী সালমা আক্তার জানান, আমার স্বামীর সাথে থাকা আব্দুল্লাহ আল মামুন  ও অজ্ঞাতনামা ১ জন ঢাকায় যাইবে মর্মে নিরঞ্জন সরকার এর প্রাইভেটকার ভাড়া করে।

পরবর্তীতে নিরঞ্জন সরকার তাহার প্রাইভেটকার নিয়া শাহীন স্কুলের গেইটের সামনে আসিলে আমার স্বামী বাসা হইতে বাহির হইয়া সে সহ তাহার সাথে থাকা আব্দুল্লাহ আল মামুন ও অজ্ঞাতনামা ১ জন ওই দিন সকালে  কালিয়াকৈর থানাধীন লতিফপুর সাকিনস্থ শাহীন ক্যাডেট স্কুলের গেইটের সামনে হইতে উক্ত প্রাইভেটকার যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে।

পরবর্তীতে আমি আমার স্বামীর সাথে বিকালে মোবাইল নাম্বারে কথা বার্তা বলিলে সে জানায় সে বর্তমানে ঢাকায় আছে। 

হরে কৃষ্ণ সরকার তাহার ভাই নিরঞ্জন সরকারের সহিত তাহার  কথা বার্তা বলিলে সেও জানায় সে ঢাকায় আছে। 

এর পর দীর্ঘ সময় অতিবাহিত হইলেও আমার স্বামী সহ প্রাইভেটকার চালক নিরঞ্জন সরকার ও অন্যান্যরা ফেরত না আসলে তাদের মোবাইল নাম্বারে ফোন করে ফোন বন্ধ পাওয়া যায়।

অদ্যবধি আমার স্বামী, নিরঞ্জন সরকার সহ অন্যান্যদের এবং নিরঞ্জন সরকারের প্রাইভেটকার সন্ধ্যান করে পাওয়া যায় নাই।  এ বিষয়ে আজ বুধবার কালিয়াকৈর থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme