সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতিতে ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত এক

  • আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৬২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ্বে কালিহাতি উপজেলার হাতিয়া এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। নিহতের কোন পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার এক ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকলেও বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন।

ইফতেখার রোকন জানান, সকালে ওই স্থানে একটি ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে কাভার্ডভ্যানটি রেললাইনের ওপর উঠে পড়লে সিরাজগঞ্জ এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে কাভার্ডভ্যানের চালক নিহত হন। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি রেললাইনের ওপর থেকে সরিয়ে নিলে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme