সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবিতে লিখিত অভিযোগ

  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৫৯৬ বার দেখা হয়েছে।
অবৈধভাবে বালু উত্তোলন

কামরুল হাসান,কালিহাতী :  টাঙ্গাইলের কালিহাতীর নিউ ধলেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে প্রভাবশালীরা। এতে করে স্থানীয় বসতবাড়ীসহ স্থাপনা হুমকির মুখে রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে অবগত করার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের কয়েক ঘন্টা পরেই আবার অবৈধ বালু উত্তোলন ও বিক্রি শুরু হয়।
এবিষয়ে সোমবার (১৬ অক্টোবর) কালিহাতীর এলেঙ্গা পৌর এলাকার নিউ ধলেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন সাব্বির আহমেদ আব্বাসী নামের এক সংবাদকর্মী ।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, নিউ ধলেশ্বরী নদীর ভাবলা হাকিমপুর এলাকায় ধলাটেংগর গ্রামের অসিম উদ্দিন ও তার সহযোগীরা প্রভাব খাটিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এই বালু খেকোরা এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু সড়কটি চাললেনে উন্নতি করার নামে বাইরে বিক্রি করছে। অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় নদীর পাশের ঘরবাড়ী, স্কুল, ফসলি জমিসহ বিস্তীর্ন এলাকা নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রতিবাদে এলাকাবাসীর পক্ষে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme