সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে অবৈধভাবে সরকারি বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৪৮৪ বার দেখা হয়েছে।

কামরল হাসান,কালিহাতীঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চামুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়টি সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া যায়। বিদ্যালয়ে কর্তৃপক্ষ কেউই এই গাছ কাটা সম্পর্কে অবগত নন, অবৈধভাবে সরকারি গাছ কাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দিয়েছে বিদ্যালয়টি প্রধান শিক্ষক ও সভাপতি।

১ মে দিবস বিদ্যালয়টি বন্ধ থাকায় বিদ্যালয়ে নিজস্ব সম্পত্তি রোপিত ছয়টি সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠে ঐ এলাকার মোঃআনোয়ার হোসেন লেবু(৫০), রফিকুল ইসলাম তোতা(৫৩),আজগর আলী (৬২), আবু বকর(৪২), আব্দুল কাদের (৩৮), মোঃ হারুন (৪০)।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বিদ্যালয়ে প্রাচীরের বাহিরে কয়েকটি গাছ কর্তন জায়গাটি দেখা গেছে ও বাঁশের বেড়া দিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন বলেন, ‍আমি অভিযোগ পেয়েছি, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ইদ্রিস আলী জানায়, বিদ্যালয়ের কমিটি বারো বছর আগে বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তিতে সরকারী গাছ রোপন করে। সেই গাছ কেটে স’মিলে নিয়ে গেছে। এনিয়ে স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন ।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মে দিবসে বন্ধ থাকায় ছিলাম না বিদ্যালয়ে, গাছ কর্তনে কারণে শিক্ষক ও বিদ্যালয় কমিটি সকলকে নিয়ে সকালে মিটিং করে অভিযোগ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে।

এ বিষয়ে গাছ কর্তনকারী মোঃআনোয়ার হোসেন লেবুকে মোটো ফোনে বার বার ফোন দিয়ে পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme