সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে অবৈধ বালুর ঘাটে ট্রাকে পিষ্ট হয়ে হেলপার নিহত

  • আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৪১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালুর ঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত হয়েছে। আজ (শুক্রবার, ১৪ মার্চ) রাত ৭ টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকার অবৈধ বালুর ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি টাঙ্গাইল সদরের হুগড়া বেগুনটাল এলাকার নিহত আলী মিয়ার ছেলে আলমগীর। তারা দীর্ঘদিন যাবত সদরের তারুটিয়া এলাকায় বসবাস করতো।

ঘটনাস্থলে থাকা আল মামুনসহ স্থানীয়রা জানান, রাত ৭ টার দিকে বালুর ঘাটে ৫টি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় একটি ট্রাক লাইট বন্ধ করে সামনের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাকের লাইট বন্ধ থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তারা।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, বালুর ঘাটে ট্রাক চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme