সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে  অবৈধ শিসা কারখানা!!   দূষিত হচ্ছে পরিবেশ

  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৫২৭ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক  কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌর এলাকার কালিহাতী বল্লা রোডে দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে শিসার কারখানা চলছে। এতে করে পরিবেশ দূষিত হচ্ছে।
 জানা যায়, কালিহাতী সিলিমপুর গ্রামের আবু বকর ও তার ছেলে শাহ্আলম এবং আবু বকরের মেয়ের জামাই ইকবাল হোসেন লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলেও স্থানীয় প্রশাসন ম্যানেজ করে শিসার কারখানাটি পরিচালনা করে আসছে।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বিগত দিনে শাহ্আলম গ্রেফতার হয়ে জেল হাজতে ছিল। জেল হাজত থেকে বের হয়ে এসে প্রশাসনের তোয়াক্কা না করে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিদিন তার কারখানায় নিত্য প্রয়োজনীয় জিনিস শিসা গলিয়ে যেমন-হাঁড়ি-পাতিল, বড় ডেগ ইত্যাদি তৈরী করে কালিহাতীর বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। নিয়ম অনুযায়ী পরিবেশের ছাড়পত্র থাকতে হয় কিন্তু ছাড়পত্র ছাড়াই ব্যবসা করে আসছে। শিসা গালানোর ফলে আশেপাশের মানুষ পরিবেশ দূষনের শিকার হচ্ছে। ভুক্ত ভোগীরা জানান স্থানীয় প্রশাসনদের বার বার অভিযোগ করেও তারা কোন প্রত্রিকার পায়নি। নিয়মানুযায়ী শিসা দিয়ে তৈরী জিনিসপত্র বিক্রির ১৫% (ভ্যাট) মুল্য সংযোজন কর দিতে হয়। টাঙ্গাইল কাস্টমস এক্সাইজ ভ্যাট অফিসে সংবাদ নিয়ে জানা গেছে তাদের নিকট ওই কারখানার কোন
নিবন্ধন নেই এবং এ পর্যন্ত কোন ভ্যাট দেয়নি। এতে করে প্রতিমাসে লাখ লাখ
টাকার সরকারী ভ্যাট ফাকি দিচ্ছে ওই কারখানার মালিক।
এ বিষয়ে কারখানার মালিক শাহ্আলমের নিকট পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে তিনি জানান, দুবৎসর আগে আবেদন করেছি কিন্তু ছাড়পত্র পাইনি।
অবৈধ ওই শিসা কারখানা বন্ধ কল্পে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme