সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

  • আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৭৩০ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করনের লক্ষ্যে আইন শৃঙ্খলা কমিটির জরুরী বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কালিহাতী পৌর এলাকার সিলিমপুর সার্বজনীন কালীমন্দিরে ও বুধবার রাতে নাথবাড়ি কালীমন্দিরে মূর্তি ভাংচুরের ঘটনা ঘটে।

মন্দিরে মূর্তি ভাংচুরের ঘটনায় হিন্দু সম্প্রদায়েদের মাঝে আতংক বিরাজ করছে। পরপর দুটি মন্দিরে মূর্তি ভাংচুর ঘটনায় কালিহাতীতে আইন শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে মসজিদের ইমাম,

ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, মন্দিরের পুরোহিত, সাংবাদিক, শিক্ষক, হিন্দু সম্প্রদায় ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে ডেকে উপজেলা প্রশাসন জরুরী সভা আয়োজন করেন।

শুক্রবার সকালে কালিহাতি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপার সভাপতিত্বে আইন-শৃংখলা কমিটির বিশেষ জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান,

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান, কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বার, এলেঙ্গা পৌর মেয়র নুর এ আলম সিদ্দিকী,

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু ও সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme