সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে আঠার শিক্ষার্থী বহিস্কার ও নয় শিক্ষক অব্যাহতি

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতীতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে নয় শিক্ষককে অব্যাহতি ও নকল করার দায়ে ১৮ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে এ দন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে এলেঙ্গা বিএম কলেজ ভেন্যুর ৬ জন এবং তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ভেন্যুর ৩ জন মোট ৯ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে পরীক্ষায় অসদুপায় (নকল) অবলম্বনের দায়ে এলেঙ্গা বিএম কলেজ ভেন্যুর ৫ জন, তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ভেন্যুর ৯ জন, কালিহাতী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুর ১ জন এবং কালিহাতী কলেজ ভেন্যুর ৩ জন সহ মোট ১৮ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। তিনি আরো বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme