সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে আদম বেপারী মোখলেছুর রহমান বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: পাওনা টাকা ফেরত পেতে কালিহাতী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগিরা। তারা বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আদম বেপারী মোখলেছুর রহমান’র মাধ্যমে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট ও নগদ টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও তাদের বিদেশ না পাঠিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল হোসেন বলেন, বিগত ২০১২ সালে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে ভূক্তভোগি উপজেলার কামার্থী গ্রামের রিয়াজ উদ্দিন ভূইয়ার ছেলে আবুল হোসেন ভূইয়া ২ লাখ ৭০ হাজার টাকা, বাগুটিয়া গ্রামের আছান আলীর ছেলে জুরান আলী ১ লাখ ৪৫ হাজার টাকা,

রতনগঞ্জ গ্রামের ফনিন্দ্র সূত্রধরের ছেলে মদন সূত্রধর ৩ লাখ ৫০ হাজার টাকা, হরিপুর গ্রামের কাদের তালুকদারের ছেলে আব্দুল হালিম ৮ লাখ টাকা মোখলেছুর রহমানকে প্রদান করেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদেরকে বিদেশে না পাঠিয়ে টাকা ফেরৎ দিতে অস্বীকৃতি জানায় এবং টাকা চাইতে গেলে তার বাহামভূক্ত লোকজন দিয়ে ভূক্তভোগিদের প্রাণনাশের হুমকী দেয়।

তারা আরোও বলেন, এ বিষয়টি কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের নিকট জানালেও তিনি কোন সুউদ্যোগ নেননি।

এ ব্যাপারে আদম বেপারী মোখলেছুর রহমান বলেন, বিদেশে পাঠানোর ব্যাপারে আমি টাকা নিয়েছি কিন্তু ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাদেরকে টাকা ফেরত দিতে পারিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme