সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার 

  • আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১১৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক  কালিহাতী : কালিহাতীতে চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম ( ৩৫) বাসাইল উপজেল থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

আলোচিত এ হত্যাকাণ্ডের মামলার মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই পুলিশ সুপার নির্দেশে সহকারী পুলিশ সুপার কালিহাতী সার্কেল আব্দুল্লাহ আল ইমরান, কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া, এসআই মিজানুর রহমান ও এসআই মিন্টু ঘোষের নেতৃত্বে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

মঙ্গলবার ভোর সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার সারাদিন প্রধান আসামি ইব্রাহিমকে  নিয়ে অভিযান চালিয়ে বুধবার তাকে আদালতে পাঠানো হবে বলে এস আই মিজানুর রহমান জানিয়েছেন।

এর আগে গত সোমবার (৫ মে) কালিহাতীর রামপুর কুকরাইল এলাকায় হত্যার মামলার আসামি ও মাদকাসক্ত রায়হানকে (২৮) শরীরে বিভিন্নস্থানে কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে দেয় ইব্রাহিম,জনি রুবেল ও তার সহযোগীরা।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, নিহত রায়হানের পিতা বাদল মিয়া কালিহাতী থানায় বাদী হয়ে ইব্রাহিম,জনি রুবেলসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme