সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে এক নারীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০১৯
  • ৮৭৫ বার দেখা হয়েছে।

মনির হোসেন, কালিহাতী: কালিহাতীতে টেরকী গ্রামে এক মসজিদের ইমামের স্ত্রীর দুই সন্তানের জননী মাকছুদা বেগম (৪৫) এর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার বিকেলে কালিহাতী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এ মৃত্যু নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছে হত্যা, কেউ বলছে আত্মহত্যা।


স্থানীয়রা জানান, মাকছুদা বেগম (৪৫) এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা ধার করে ঋণ গ্রস্থ হয়ে পড়ে। পাওনাদারদের চাপে সে আত্মহত্যা করতে পারে। নিহতের বড় ভাই আব্দুল জলিল জানান, আমার বোনকে মাঝে মাঝে টাকার জন্য মানসিক নির্যাতন করত।

এ নিয়ে কয়েকবার শালিশ দরবার করা হয়েছে। ঈদের আগেও তাদের চলার জন্য ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। আমার বোনকে হত্যা করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রচার চালায়।

নিহতের স্বামী স্থানীয় টেরকী মসজিদের ইমাম ছামাউন কবীর জানান, সোমবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে লোকমুখে শুনতে পাই আমার স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
এবিষয়ে কালিহাতী থানা ওসি মীর মোশারফ হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme