সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে কথিত দুই জিনের বাদশা আটক

  • আপডেট : রবিবার, ৫ মে, ২০১৯
  • ৯৮৭ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা করার সময় কথিত দুই জিনের বাদশাকে গণধোলাইল দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
এসময় তাদের কাছ থেকে একটি পিতলের পুতুল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেf, গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার নোদাপুর গ্রামের দিপ্তী মিয়া আকন্দের ছেলে মোখলেছুর রহমান(৩০) ও একই গ্রামে মৃত আবু ছাত্তারের ছেলে আবু তাহের(৩২)।

রোববার (৫ মে) দিবাগত রাতে উপজেলার দেউপুর গ্রাম থেকে নকল মূর্তিসহ আটক করে গণধোলাই দেয় গ্রামবাসী। পরে সকালে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জানায়, মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয়ে ওই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষকে নানা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

সম্প্রতি স্থানীয় ভ্যান চালক বাছেদও এ চক্রের ফাঁদে পড়ে বিকাশের মাধ্যমে ৩২০০ টাকা পাঠিয়ে দেয়। মূর্তি দিতে টালবাহানা করলে তার সন্দেহ হয়।

কৌশলে আরো টাকার লোভ দেখিয়ে ওই চক্রের দুই সদস্যকে গতরাতে গ্রামে ডেকে আনে বাছেদ। এসময় তাদেরকে একটি নকল মূর্তিসহ হাতেনাতে আটক করা হয়।

জিনের বাদশা সেজে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করলে গণধোলাই দেয় গ্রামবাসী। পরে রবিবার সকালে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme