সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে কর্মহীনদের মাঝে বন্ধন সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৮৫২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

মনির হোসেন কালিহাতী: বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সামাজিক উন্নয়নমূলক সংগঠন বন্ধন কালিহাতীর অর্থায়নে পৌর এলাকার কর্মহীন হতদরিদ্র ৮ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১কেজি আলু, ১ কেজি ডাল ও ১ টি সাবান।মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে বন্ধন কালিহাতীর কার্যালয়ের সামনে থেকে ওই খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় উপস্থিত ছিলেন, বন্ধন কালিহাতীর প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আসলাম সিদ্দিকী ভুট্টো, সাধারন সম্পাদক সুদিপ কুমার দত্ত মানুসহ বন্ধন কালিহাতীর নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme