সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে কাঠ ভর্তি ট্রাক উল্টে নিহত ১

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে গাছের গুড়ি ভর্তি একটি ট্রাক উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন।

টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা নামকস্থানে বিকাল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় শনাক্ত হয়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এএসআই ইফতেখারুল মোকাম্মেল বলেন, কাঠভর্তি মিনি ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। পথে মহাসড়কের সল্লায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি ট্রাকের চালক বা হেলপার হবেন। লাশটি উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আর ট্রাকটি থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme