সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৭৭৬ বার দেখা হয়েছে।

মনির হোসেন, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে কালবৈশাখী ঝড়ে ৩০টি ঘরবাড়ি ও কয়েকশ একর ফসলি জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ঝড়ে টাঙ্গাইল-ঘাটাইল ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৭ থেকে ৮ টি পুল ক্ষতিগ্রস্ত ও বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় কালিহাতী ও ঘাটাইল উপজেলার বেশ কিছু এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে বয়ে যাওয়া এ ঝড়ে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘরিয়া, সল্লা ইউনিয়নের নরদহি, হাতিয়া, বিলছাঁয়ার ফসলী জমি ও বাংড়া
ইউনিয়নের ইছাপুর, আইসরাবাড়ী গ্রামের ৩০টি ঘরবাড়ি ও ফসলী জমির ক্ষতিগ্রস্ত
হয়েছে।

এবিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা বলেন, হঠাৎ ঝড়ে বেশকিছু বাড়িঘর, দোকানপাট ও ফসলী জমির ধান ক্ষতিগ্রস্ত হওয়ার তাৎক্ষণিক খবর পাওয়া গেছে। আমরা ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে ক্ষয়ক্ষতির দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme