সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে কৃষি জমির মাটি উত্তোলন করায় যুবকের জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:  টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে আলামিন (২৪) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে কালিহাতী পৌরসভার সালেংকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।

জরিমানাপ্রাপ্ত আলামিন উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, অভিযুক্ত যুবক আলামিন এক্সেভেটর দিয়ে আবাদি জমির উপরিভাগের মাটি কেটে ট্রাকে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন এমন গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সত্যতা পাওয়ায় আলামিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক  বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme