সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক :সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ভিয়াইল খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।এতে করে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা কমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরে কালিহাতি উপজেলার ভিয়াইল বাজার এলাকায় ভিয়াইল খালের ভিয়াইল হতে তালতলা পর্যন্ত ১ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, বিশিষ্ট চিকিৎসক, সাবেক ড্যাব নেতা অধ্যাপক ডাক্তার শাহ আলম তালুকদার, জেলা জাসাসের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আওয়াল প্রমুখ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষি কাজে ব্যাঘাত ঘটত। খনন কাজ সম্পন্ন হলে পানি দ্রুত নিষ্কাশন হবে এবং কৃষি উৎপাদন বাড়বে বলে তারা আশা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, সারাদেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে কালিহাতিতে ভিয়াইল খালের খনন কাজ শুরু হয়েছে,প্রথম পর্যায়ে ভিয়াইল হতে তালতলা পর্যন্ত ১ কিলোমিটার এবং পরবর্তীতে তালতলা হতে গোলড়া হয়ে বংশাই নদীতে মিলিত হবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খাল গুলোও পুনরুদ্ধার, সংস্কার ও খনন করা হবে।এতে পরিবেশের ভারসাম্য রক্ষা, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme