সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে গণপিটুনীতে নিহত মিনুর স্ত্রীকে বিধবা ভাতার কার্ড প্রদান

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ১৪৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর: আলোচিত ছেলেধরা সন্দেহে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সয়া হাটে গণপিটুনীতে নিহত ভূঞাপুরের সেই মিনু মিয়া’র অন্ত:সত্তা স্ত্রীকে বিধবা ভাতার কার্ড প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় এ বিধবা ভাতার কার্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার শহীদুজ্জামান মাহমুদ, ইউনিয়ন সমাজকর্মী আবুল কালাম আজাদ প্রমুখ ।

প্রসঙ্গত মিনু মিয়া ভূঞপুুর উপজেলার বন্যা কবলিত এলাকা টেপিবাড়ির কোরবান আলীর ছেলে। পেশায় তিনি অটো-ভ্যান চালক। সে কালিহাতীর সয়া হাটে গিয়েছিলেন মাছ ধরার জাল কিনতে যায়। হঠাৎ ছেলেধরা সন্দেহে তার উপর উত্তেজিত হয়ে বেধড়ক গণপিটুনি দেয় উপস্থিত জনতা।

রোববার (২১ জুলাই) দুপুরে উপজেলার সয়া হাটে এ ঘটনা ঘটে।পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

পরে টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থা আশংকাজনক হলে ঢাকা একটি হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর গত (২৯ জুলাই) সোমবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার অন্তঃসত্তা স্ত্রীসহ চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme