সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে গোসল করতে গিয়ে খালা-ভাগ্নির মৃত্যু

  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক  : টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে জান্নাতী (১১) ও সাদিয়া (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কালিহাতী উপজেলার কুরুয়া গ্রামের মানিক মিয়ার মেয়ে জান্নাতী ও দৌলতপুর গ্রামের স্বপন তালুকদারের মেয়ে সাদিয়া। জান্নাতী নানার বাড়ি থেকে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করতো। সাদিয়া খালার বাড়িতে বেড়াতে আসে এবং সে দ্বিতীয় শ্রেণির ছাত্রী। জান্নাতী ও সাদিয়া সম্পর্কে খালা-ভাগ্নি।

শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী উপজেলার দেউপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জান্নাতীর নানা করিম মন্ডল জানান, জান্নাতী, সাদিয়া ও তানজিল তিনজনে মিলে সকাল ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় এবং তারা কেউ সাঁতার জানতো না। তাদের সাথে থাকা তানজিল গোসল করতে না নেমে দাড়িয়ে থাকে এবং জান্নাতী ও সাদিয়া পুকুরে নেমে ঝাপাঝাপি করে গোসল করার একপর্যায়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরে দাড়িয়ে থাকা তানজিল কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা জান্নাতী ও সাদিয়াকে পুকুর থেকে উদ্ধার করে বেলা ১২টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা: মনিরুল ইসলাম তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর থানার এসআই কামরুল ইসলাম জানান, আমরা কালিহাতী থানায় সংবাদ দিয়েছি। তারা এলে আইনগত ব্যবস্থা করা হবে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme