সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে গ্রামীন ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৮৮৮ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : শতভাগ পেনশন সমর্পণকারী গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করণার্থে মাসিক পেনশন পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা গ্রামীন ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান সমিতি আয়োজিত শুক্রবার দুপুরে এলেঙ্গা হাইস্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গ্রামীন ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকতা কর্মচারী কল্যান সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাহবুবুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা তোফাজ্জল হোসেন, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহম্মদ, ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি জুলহাস উদ্দিন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, কোষাধ্যক্ষ শরিফুজ্জামান তালুকদার।

এসময় বক্তরা শতভাগ পেনশন সমর্পনকারী গ্রামীন ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগনের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখিত মাসিক চিকিৎসা ভাতা, বাৎসরিক উৎসব বোনাস ও পেনশন পুন:স্থাপনের দাবী জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme