সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে চার বালু ব্যবসায়ীর জেল

  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৭০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: করোনা ভাইরাসের কারণে যখন সারাদেশের মানুষ আতংকিত। প্রশাসন যখন সাধারণ মানুষকে সচেতন করতে ব্যস্ত, ঠিক সেই সময়ে বেপরোয় হয়ে উঠেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ীরা। তারা অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে লৌহজং নদী থেকে অবাধে বালু উত্তোলন করছে।

এমন সয়বাদের ভিত্তিতে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা নিপার নেতৃত্বে ওই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় চার জনকে একমাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত কয়েক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ইছাপুর গ্রামের মোজাফর আলীর ছেলে গিয়াস উদ্দিন, গোহালিয়াবাড়ী গ্রামের আব্দুল আলীমের ছেলে রাকিব হাসান, মৃত ইনছান আলীর ছেলে আব্দুল আলীম ও টাঙ্গাইল সদর উপজেলার ঘোষপাড়া এলাকার মৃত জাবেদ আলীর ছেলে আব্দুস সালাম আকন্দ ।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা নিপা ভ্রাম্যমান আদালতের অভিযান এবং ৪ জনকে একমাসের কওে জেল দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন এধরনের অভিযান অব্যবহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme