সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৭৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (০১ জানুয়ারি) দুপুরে এলেঙ্গা প্রেসক্লাব কার্যালয়ের হল রুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা  বিএনপির যুগ্ম আহবায়ক আলম তালুকদার, মহিলা দলের আহবায়ক রহিমা আক্তার, যুবদলের আহবায়ক শামীম আল-মামুন মুকুল প্রমুখ।

এসময় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদি হাসান রাজন, সদস্য সচিব নুরুল ইসলাম, কালিহাতী পৌর ছাত্রদলের আহবায়ক সুমন আহমেদ, এলেঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব রকিব মোল্লা রকিসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme