সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ছাত্রদল নেতার ওপর  হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন 

  • আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৪৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল সিকদারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে  বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপি।  শনিবার ( ১২ এপ্রিল )  কস্তুরীপাড়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা  হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক জসীম খান,  বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা,  বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি নায়েব আলী প্রমুখ। এসময়  উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মার্চ সোহেল সিকদারের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে। এখন পর্যন্ত পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে পারেনি। আমরা দ্রুতই সকল হামলাকরীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তারা আরও বলেন ২০১১ সালের ২১ আগস্ট এই আওয়ামী সন্ত্রাসীরাই সোহেল সিকদারের বাবা শাজাহান সিকদারকে হত্যা করেছিল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme