সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ছিনতাইকারী আটক

  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ১০০৫ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে সুপার ডিলেক্স এস বি পরিবহনের কুষ্টিয়াগামী একটি বাসে ডিবি পরিচয় দিয়ে ছিনতাই চেষ্টাকালে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করেছে পুলিশ।

এসময় সেনা সদস্যর সাথে থাকা আরো ৫জন সঙ্গি পালিয়ে যায়। শনিবার (২৭এপ্রিল) দুপুরে এঘটনাটি ঘটে।

আটক ওই অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশুলিয়ার ডেন্ডাবর পল্লিবিদ্যুৎ এলাকার খন্দকার নুরুল ইসলামের ছেলে আবু তালেব । তিনি ২০১৩ সালে রংপুর ক্যান্টনমেন্ট থেকে অবসরে আসেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সুপার ডিলেক্স এস বি পরিবহনের বাসটি আশুলিয়া এলাকায় পৌছালে দুটি মাইক্রবাস দিয়ে বাসটিকে থামিয়ে ডিবি পরিচয়ে ৫জন লোক ওই গাড়িতে উঠে।

এসময় কুষ্টিয়ার ১০-১২ জন গরু ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী বলে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন তারা। পরে গাড়ির চালক ও সুপারভাইজার তাদের পরিচয় জানতে চাইলে ৪জন গাড়ি থেকে নেমে লাফিয়ে পালিয়ে যায়।

পরে গাড়ির চালক কৌশলে বাসটিকে এলেঙ্গা বাসস্ট্যান্ডে এনে থামিয়ে পুলিশকে বিষয়টি জানান। এসময় পুলিশ আবু তালেব নামের অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করে কালিহাতী থানায় নিয়ে আসে। এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme