সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে জমিসংক্রান্ত বিরোধে পাঁচ জন আহত

  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ১১৩৮ বার দেখা হয়েছে।
tangail-pratidin

মনির হোসেন কালিহাতী: কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সকালে পৌর এলাকার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে।তারা হলেন, হরিপুর গ্রামের আব্দুল হালিম তালুকদার, রেজাউল করিম তালুকদার, রাসেল তালুকদার, আওয়াল তালুকদার, মজিবর মন্ডল। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আব্দুল হালিম তালুকদারকে ঘাটাইল সিএমএইচএ ও রাসেল তালুকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।এ ঘটনায় ওই এলাকায় আতংঙ্ক বিরাজ করছে।

প্রর্ত্যক্ষদর্শীরা জানায়, পৌরসভার হরিপুর গ্রামের আব্দুল হালিম তালুকদারদের সাথে দীর্ঘদিন যাবত প্রতিবেশি শুকুর মাহমুদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানা ও আদালতে উভয় পক্ষের মামলা চলমান রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় হালিম তালুকদারের পক্ষের লোক মজিবর মন্ডলের সাথে প্রতিপক্ষ শুকুর মাহমুদের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। পরে শনিবার সকালে মজিবর মন্ডলের বাড়ীতে গিয়ে শুকুর মাহমুদের লোকজন তার উপর হামলা চালায়। খবর পেয়ে হালিম তালুকদারের লোকজন এগিয়ে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এতে হালিম তালুকদারসহ তার পক্ষের ৫ জনসহ আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আব্দুল হালিম তালুকদারকে ঘাটাইল সিএমএইচএ ও তার ছেলে রাসেল তালুকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এবিষয়ে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশের দুটি টিম পাঠানো হয়েছিল। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme