সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৮৫৫ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : “দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কালিহাতীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

রোববার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলার প্রসাশনের আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগীতা, র‌্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ডে সচেতনা বিষয়ক মহড়া, চিত্রাঙ্কন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন।

র‌্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরের সাতুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল হাসান, টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের পরিদর্শক তৌহিদুর রহমান,

কালিহাতী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা এ.এম শহিদুল ইসলাম, কালিহাতী আর এস সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আসলাম সিদ্দিকী ভূট্টোসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme