সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে জীবিতকে মৃত দেখিয়ে ইউপি সদস্যর শ্বাশুড়ি নামে বিধবা কার্ড

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৫৪৫ বার দেখা হয়েছে।

কামরুল হাসান, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জীবিত জয়তন বেগমকে মৃত দেখিয়ে বিধবা ভাতার কার্ড ঘুষের বিনিময়ে ইউপি সদস্যর শ্বাশুড়ি মমতা বেগমকে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাংড়া ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান মজনুর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জয়তন বেগম। বিষয়টি নিয়ে বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, ইউপি সদস্য মিজানুর রহমান মজনুকে শোকজ করা হয়েছে। ইউপি সদস্য মিজানুর রহমান মজনু দুঃখ প্রকাশ করে বলেন, আমার ভুল হয়েছে। ওই মহিলাকে ক্ষতিপূরণ দেয়া হবে। বিধবা জয়তন বেগমের নাতি কনিকা আক্তার জানান, তিন মাস অন্তর অন্তর নিয়মিত ভাতা পান। তবে এক বছর ধরে তার মোবাইলে ভাতা মেসেজ আসা বন্ধ হয়ে যায়। কেন এমনটি হয়েছে তা তিনি জানতে পারেননি। এ অবস্থায় নাতি কনিকা আক্তার বিধবা দাদি জয়তন বেগম ও তার বই নিয়ে উপজেলা সমাজ সেবা অফিসে গেলে জানতে পারেন, প্রায় এক বছর আগে জয়তন বেগম মারা গেছেন। তার স্থলে এ কার্ড আউলটিয়া গ্রামের মমতা বেগমের নামে ইস্যু করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যেন আগের বৃদ্ধা তাঁর প্রাপ্য দ্রুততর সময়ে ফেরত পান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসাইন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme