সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় আরএম নিহত, ট্রাক আটক

  • আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ১৭৬০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় অলিম্পিক কোম্পানির আর এম নিহত হয়েছেন।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

রবিবার (২১ মার্চ) সকাল ৯ টার দিকে কালিহাতী পৌরসভার বাগুটিয়া ব্রিজ সংলগ্ন টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুর রহমান (৫০) দিনাজপুর শ্রীবরদীপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে এবং অলিম্পিক কোম্পানির টাঙ্গাইলের আর এম।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, সকাল ৯ টার দিকে দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল জানান, এলেঙ্গার দিক থেকে মোটরসাইকেল যোগে অলিম্পিক কোম্পানির আর এম মাহমুদুর রহমান কালিহাতীর দিকে যাচ্ছিলেন পথিমধ্যে বাগুটিয়া ব্রিজ পার হওয়ার সাথে সাথে পিছন থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৭৪৩৪) ধাক্কা দিলে তিনি পড়ে যায়। পরে ঐ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme