সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৪৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুত্বর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তানভীর হোসেন (২৫) মির্জাপুর উপজেলার গবরা এলাকার মৃত আকবর আলীর ছেলে। আহত মিথুন হোসেন (১৬) একই উপজেলার মহেড়া গ্রামের জামাল হোসেনের ছেলে। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সম্পর্কে মামা ও ভাগিনা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা বঙ্গবন্ধু সেতু থেকে মোটরসাইকেল যোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথে কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ডে পৌঁছালে বালু ভর্তি একটি ট্রাক তাদেরকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তানভীর নিহত হন। পরে পুলিশ গিয়ে আহত মিথুনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। মরদেহ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হলে ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে। নিহত তানভীর হোসেনের পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পর্কে তারা মামা ভাগনে বলেও জানান তিনি।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme