সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ ৩ জন নিহত

  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়া যাত্রীবাহী বাস থেকে নেমে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টা ২০ মিনিটের দিকে কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান।

নিহতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার আলাউদ্দিনের ছেলে রতন মিয়া (২৭) ও তার ছেলে সানি (৬) এবং রাজশাহীর বেলপুকুরের মাহিন্দ্রা গ্রামের আলম মণ্ডলের ছেলে শরিফ (৪০)।

এসআই আলী আকবর জানান, নাটোর থেকে যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। ঘটনাস্থলে রেললাইনের কাছে এসে বাসটি নষ্ট হয়। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশে রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন; তখন ট্রেনটি চলে আসে। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ তিনজন মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই তৌয়েব আলী জানান, শুক্রবার রাতে আনালিয়াবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়ে। এ সময় বাসটি মেরামত করার সময় যাত্রীরা মহাসড়কের পাশেই রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা এক শিশু এবং দুই ব্যক্তি নিহত হন। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়।

এদিকে, খবর পেয়ে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme