সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক শিক্ষার্থী নিহত

  • আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৭৩১ বার দেখা হয়েছে।
tangail pratidin

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দশম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে।শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাতিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এদুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আল আমিন। সে উপজেলার পালিমা এলাকার ফজলুল হকের ছেলে এবং পালিমা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি হাতিয়া এলাকায় পৌঁছালে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আল আমিন নিহত হয়।

কালিহাতী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, আল আমিন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে বিষয়টি শুনেছি। সে মিনু হত্যা মামলার এজাহারভূক্ত আসামি ছিলেন তিনি। গতবছর সয়াহাটে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত ভ্যান চালক মিনু হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন বলেও জানান পুলিশ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme