সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৫২৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শাহাদত হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে কালিহাতী উপজেলার পৌলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মারা যাওয়া শাহাদাত জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

নিহত শাহাদাতের চাচা সুলতান মাহমুদ জানান, গত ১৫ ডিসেম্বর নূরানী তালিমুল কুরআন বোর্ডের অধীনে পৌলী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে আসেন শাহাদাত। আজ সকালে রেল লাইনের পাশ দিয়ে হাটার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ ফজলুল হক জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস (কমিউটার) ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme