সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৪৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সকালের ঘন কুয়াশায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। তার বয়স আনুমানিক ৬০ বছর। তবে নিহত ব্যাক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশা থাকায় খুব কাছের বস্তুও দেখা যাচ্ছিলো না। সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জোকারচর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিলো। এক পর্যায়ে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে।

জোকারচর রেলের গেটম্যান ইয়াকুব আলী জানান, সকালে রেল লাইনের পাশে ওই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা বিষয়টি আমাদের অবগত করেন।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ফজলুল হক বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme