সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ঢাকা ফেরত নতুন দুইজন করোনায় আক্রান্ত

  • আপডেট : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৬৩৪ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে ঢাকা ফেরত নতুন করে আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।

এদের মধ্যে একজন পুরুষ, তার বয়স (৩০), এবং অপরজন নারী, তার বয়স (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,  আক্রান্ত ওই দুই ব্যক্তি ঢাকা থেকে গত ২১ মে তাদের গ্রামের বাড়ি কালিহাতী উপজেলার এলেঙ্গা চলে আসে।

পরবর্তীতে ঈদের পর তাদের জ্বর এবং গলা ব্যথা হলে গত ২৯ মে স্ব-পরিবারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাদের নমুনা দিয়ে আসলে কর্তৃপক্ষ তাদের নমুনাগুলো গত ৩০ মে ঢাকায় পাঠিয়ে দেন।

পরে (২ জুন) রাতে তাদের মধ্যে দুইজনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসলে বুধবার (৩জুন) সকালে তাদের বাড়ি সহ মোট ৩ টি বাড়ি লকডাউন করে দেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

আক্রান্ত ওই দুই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকবে বলেও জানা যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme