সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০৬ বার দেখা হয়েছে।


প্রতিদিনের প্রতিবেদক :
টাঙ্গাইলের কালিহাতীতে অভিনব কায়দায় মেয়াদ উত্তীর্ণ রাঁধুনি ও মিষ্টি সজের সাথে পাউডার মিশিয়ে বাজারজাতকরণ ও নি¤œমানের খেজুর বিভিন্ন নামে মোড়কীকরণসহ বেশি দামে বিক্রি করায় তিন প্রতিষ্ঠানের মালিককে ৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । মঙ্গলবার দিনব্যাপী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অভিনব কায়দায় মেয়াদ উত্তীর্ণ ও ভালো সজের সাথে পাউডার মিশিয়ে বাজারজাতকরণ করার অপরাধে এলেঙ্গা পৌর এলাকার বাবুল মিয়াকে ২ লাখ টাকা এবং এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নি¤œ মানের খেজুর বিভিন্ন নামে মোড়কীকরণসহ মেয়াদ উত্তীর্ণ খেজুর সংরক্ষণ ও বেশি দামে বিক্রি করায় নিউ সোনার গাঁ ফার্ম মালিকে ১ লাখ এবং এলেঙ্গা ফ্রুটস মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য পন্য ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে জেলা সেনেটারি ইন্সপেক্টর নাজিমুদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme