সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে দক্ষতা ও সচেতনতা সেমিনার

  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ১০৩২ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : ‘জেনে শুনে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ এই স্লোগান নিয়ে কালিহাতীতে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনসুরুল আলম হীরা, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিএকম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক কার্তিক দেবনাথ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলমসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা গ্রাম অঞ্চলের দালালদের মাধ্যমে বিদেশ গিয়ে প্রতারণার শিকার না হয়ে সংশ্লিষ্ট সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে বৈধভাবে বিদেশে যাওয়ার আহবান জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme