সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে ২ টার দিকে ঢাকা-যমুনাসেতু মহাসড়কে কালিহাতীর আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়।  

আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে, তারা হলেন- সুমন, সাইফুল ইসলাম, মামুন,মুঞ্জিরিয়া,সুবর্না, শাহানাজ ও জয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় দুপুর ২টার দিকে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে সঙ্গে ঢাকা থেকে ছেড়ে এইচপি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ৪০ যাত্রী আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় যানচলাচল বন্ধ থাকে। পরে বাস দুটি সরিয়ে নেওয়া হলে যানচলাচল স্বাভাবিক হয়। 

দুর্ঘটনাকবলিত দুই বাসের যাত্রীরা অভিযোগ করে বলেন, বাসের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তারা বারবার নিষেধ করলেও চালক তা শোনেননি, যার ফলস্বরূপ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 

যমুনা সেতু পূর্ব পার থানার এসআই নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী সহায়তা প্রদান করে। দুটি বাসের চালক ও সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme