সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষ, আগুন

  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৯২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি ট্রাকে আগুন লেগে চালক দগ্ধ হয়েছেন। আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকালে কালিহাতী উপজেলার ছোট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে সিমেন্টবোঝাই ট্রাকের চাকা ফেটে যায়। ওই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং একটি ট্রাকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে একটি ট্রাকের চালক আটকা পড়েন এবং আগুনে দগ্ধ হন। আহত হন আরেকজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme