সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ অগ্রযাত্রার এক দশকে ১০ বছরের পর্দাপন উপলক্ষে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল।

শুক্রবার (১৮ ফেব্রয়ারি) বিকালে কালিহাতী প্রেসক্লাবে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

দৈনিক আমার সংবাদ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাইসুল ইসলাম লিটনের সভাপতিত্বে কালিহাতী উপজেলা প্রতিনিধি মো.শরিফুল ইসলামের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত ও কালিহাতী প্রেসক্লাবের সদস্য সচিব কামরুল হাসান মিয়া, দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ইমরুল হাসান বাবু, আনন্দ টিভির প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী মৃদুল, যুগান্তের পত্রিকার কালিহাতী প্রতিনিধি তারেক আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা টিভির উত্তর প্রতিনিধি দাস পবিত্র, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক লোককথার স্টাফ রিপোর্টার কামরুল হাসান,দৈনিক সমকাল পত্রিকার কালিহাতী প্রতিনিধি মীর আনোয়ার হোসেন, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি সোহেল রানা,দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. মনির হোসেন, দৈনিক আলোকিত পত্রিকার প্রতিনিধি সবুজ সরকার, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার কালিহাতী প্রতিনিধি নুরনবী রবিন প্রমূখ।
পরে, দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন উপস্থিত সাংবাদিকরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme