সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে দোকান ও বাড়িতে দুর্ধর্ষ চুরি

  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতীতে পৃথক স্থানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার এলেঙ্গা পৌর এলাকার রাজাবাড়ীর একটি দোকান ও ভাঙ্গাবাড়িতে ইলেকট্রিক ক্যাবল গোডাউনে চুরির ঘটনা ঘটেছে।এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

জানা যায়, রাজাবাড়ী রেল গেইট সংলগ্ন মেসার্স নাহার এন্টারপ্রাইজ নামের এক দোকানের তালা ভেঙ্গে চোর ভেতরে প্রবেশ করে প্রায় দেড় লক্ষ টাকার মালামাল লুট করে।

এছাড়া ওই রাতেই একইভাবে শেখ মো. ফরিদ এর মালিকানাধীন একটি ইলেকট্রিক ক্যাবল গোডাউনের এক হাজার সাতশত চৌদ্দ পিচ কয়েল তার চুরি হয়। যার আনুমানিক মূল্য ১৬ লাখ আঁশি হাজার টাকা।

ইলেকট্রিক ক্যাবল গোডাউনের মালিক শেখ মো. ফরিদ জানায়, মঙ্গলবার সাড়ে ১১টার পরেও তিনি গোডাউনের চারপাশ ঠিক-ঠাক দেখতে পেয়ে তার ঘরে ঘুমিয়ে পড়েন।

পরদিন বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে ঘুম ভাঙলে তিনি তার গোডাউনে গিয়ে দেখেন কেচিগেট ও সার্টারের তালা ভাঙ্গা রয়েছে।

এসময় ভিতরে ঢুকে দেখে গোডাউনে রাখা এক হাজার সাতশত চৌদ্দ কয়েল তার নেই।

এ বিষয়ে কালিহাতী থানার পুলিশ পরিদর্শক নাসির হোসেন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme